সংগৃহীত ছবি
খেলা

কুমিল্লাকে উড়িয়ে দিল ঢাকা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে দুর্দান্ত ঢাকা। বর্তমান চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়েছে তাসকিন-সৈকতরা।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে ঢাকা

শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকাকে ১৪৪ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। জবাবে দিতে নেমে ৫ উইকেটের জয় পায় ঢাকা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুর্দান্ত ঢাকার দুই ওপেনার নাইম ইসলাম ও দানুশকা গুণাতিলকা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে দলটি। ৩৮ বলে নিজের ফিফটি পূরণ করেন নাঈম। এরপর দুই রান যোগ করেই ক্যাচ আউট হন তিনি।

আরও পড়ুন : পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের

নাঈম আউট হলেও অপর প্রান্তে থিতু হন গুণাতিলকা। তাকে সঙ্গ দেন লাসিথ ক্রুসপুলে। ৪১ রান করে গুণাতিলকা আউট হলে দুর্দান্ত ঢাকাকে চেপে ধরে কুমিল্লার বোলাররা। ৫ রান করে ক্রুসপুলে আউট হলে বিপাকে পড়ে তাসকিনরা।

তবে ম্যাচের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ইরফান শুক্কুরের ক্যাচ ফজলে রাব্বি মিস করলে, ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসরা। শেষ পর্যন্ত ইরফানের ১৬ অপরাজিত ২৪ রানে ভর করে তিন বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্দান্ত ঢাকা।

আরও পড়ুন : বিপিএলের পর্দা উঠছে কাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোস্তাফিজ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। এক উইকেট নেন খুশদিন শাহ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা