সংগৃহীত ছবি
খেলা

নীড়-তাহসিন বিশ্ব দাবায় জয়ে ফিরলেন

স্পোর্টস ডেস্ক: বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জিতেছেন।

আরও পড়ুন: সেমিফাইনালে বাংলাদেশের হার

গতকাল চতুর্থ রাউন্ডে উজবেকিস্তানের ক্যান্ডিডেট মাস্টার মিরাজিজকে কালো ঘুটি নিয়ে হারিয়েছেন নীড়। উজবেক দাবাড়ুর রেটিং ২১৩২। এই ম্যাচ জেতায় আজ ইতালিয়ান ফিদে মাস্টারের (২২৬৯) সঙ্গে তার খেলা পড়েছে। নীড়ের রেটিং ২৪৩১। বিশ্ব জুনিয়র দাবায় নীড় এখনও তার চেয়ে বেশি রেটিংধারীদের মুখোমুখি হতে পারেননি। সুইস লিগ পদ্ধতিতে পয়েন্টের ভিত্তিতে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। জয়ের ধারাবাহিকতা থাকলে তখন বেশি রেটিংধারী বড় প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ে।

তাহসিন গতকাল ওয়েলসের দাবাড়ুকে কালো ঘুটি নিয়ে হারান। তাহসিনের রেটিং ২৩২৩। ওয়েলসের দাবাড়ুর রেটিং তার চেয়ে কম। আজ ষষ্ঠ রাউন্ডে তাহসিনের প্রতিপক্ষ নরওয়ের আন্তর্জাতিক মাস্টার আকসেল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা