সংগৃহীত ছবি
খেলা

পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই সাথে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের।

আরও পড়ুন: বিপিএলের পর্দা উঠছে কাল

দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া এই মেগা আসরে অংশ নেবে মোট ১৬ দল। তারা ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে। টুর্নামেন্টে মোট ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসরের ২য় দিনে প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ। 'এ' গ্রুপে পড়েছে বাংলাদেশ, সেখানে রাব্বিদের প্রতিপক্ষ রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

আরও পড়ুন: বেস্ট হলেন মেসি

২ দিন পরই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫টি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর, ফাইনাল ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ স্কোয়াড- মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী ও মারুফ মৃধা। স্ট্যান্ড বাই- নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা