সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরে উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও পড়ুন : পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগের সবচেয়ে সফল দল ওরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মোস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফরমারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।

আরও পড়ুন : বিপিএলের পর্দা উঠছে কাল

দুর্দান্ত ঢাকা : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কর, নাঈম শেখ, চাতুরঙ্গা ডি সিলভা, ওসমান কাদির, ভানুকা গুনাথিলিকা, লাসিথ ক্রুসপুলি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা