সংগৃহীত ছবি
খেলা

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে দুই দলের কাছেই আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

আরও পড়ুন : শান্তর এশিয়া কাপের স্বপ্ন শেষ

এদিকে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেও স্বস্তিতে নেই সহ-স্বাগতিক শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলে টুর্নামেন্টে থেকে বাদ পড়তে হবে।

এমন শঙ্কা মাথায় নিয়ে হাশমতউল্লাহ শহীদির দলের বিপক্ষে মাঠে নামছে দাসুন শানাকার দল। অন্যদিকে আফগানিস্তানের সুপার ফোরে যেতে হলে লঙ্কানদের শুধু হারালেই চলবে না, সেই সঙ্গে রানরেটের বিষয়টিও মাথায় রাখতে হবে।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী , নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুক।

আরও পড়ুন : ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিলো নেপাল

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা , দুনিথ ওয়েললাগে, মহেশ থেকস, কাসুন রাজিথা,মাথিশা পাথিরানা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা