ছবি : সংগৃহিত
খেলা

শান্তর এশিয়া কাপের স্বপ্ন শেষ

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোয় এশিয়া কাপের সুপার ফোরে টাইগারদের খেলা এখন আনেকটাই নিশ্চিত। তবে এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন।

আরও পড়ুন : বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ

মঙ্গলবার (৫ সেপটেম্বর) বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত কয়েক সিরিজ থেকেই দুর্দান্ত ফর্মে শান্ত। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবির ম্যাচে সেই ম্যাচেও ব্যাট হাতে ৮৯ রান করেছিলেন শান্ত। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। এমন একজন ব্যাটারকে হঠাৎ করেই হারিয়ে ফেলা অনেক বড় ক্ষতি হয়ে গেলো বাংলাদেশের।

আরও পড়ুন : নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে শতক হাঁকানোর ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।

শান্তর চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ব্যাটিংয়ের সময় সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছে। ফিল্ডিংও করতে পারেনি। এমআরআই স্ক্যান করে দেখা গেছে তার মাংসপেশি ছিঁড়ে গেছে। সতর্কতা হিসেবে সে এই টুর্নামেন্টে (এশিয়া কাপ) আর খেলবে না এবং সেরে ওঠার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরবে এরপর বিশ্বকাপের প্রস্তুতি নেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা