ছবি-সংগৃহীত
খেলা

পাকিস্তান যাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপে গ্রুপ পর্বে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোয় বাংলাদেশের সুপার ফোর খেলা অনেকটাই নিশ্চিত। তবে গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য অন্যতম সমস্যা হয়ে দাড়ায় দুই সেরা ওপেনারের অনুপস্থিতি। তাদের পরিবর্তে তানজিম হাসান তামিম ও নাইম শেখকে সুযোগ দেয়া হলেও তারা ব্যর্থ হন।

তাই ওপেনিংয়ের সমস্যা কাটাতে জ্বর থেকে সেরে ওঠা লিটন দাসকে লাহোরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ

দলের সঙ্গে যোগ দিতে আজই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন লিটন দাস। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওয়ান হবেন বলে জানিয়েছেন বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান।

কাতার হয়ে লিটন দাস লাহোর পৌঁছাবেন। যেহেতু সুপার ফোরে বাংলাদেশের প্রথম খেলা লাহোরে সে কারণেই লাহোর যাচ্ছেন লিটন।

টাইগার এই উইকেটকিপার ব্যাটারের অন্তর্ভুক্তি দলের ব্যাটিংয়ের গভীরতা আরও বাড়াবে। তবে, যেহেতু লিটনকে বাংলাদেশ স্কোয়াডের বাইরে পাঠিয়ে এনামুল হক বিজয়কে দলে নেওয়া হয়েছে, তাই এখন লিটনকে নতুন করে দলে নেওয়া একদম সহজ কাজ নয়।

আরও পড়ুন : এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রিক

এজন্য এসিসির বিশেষ অনুমতির প্রয়োজন। কারণ লিটন স্কোয়াডে নেই। তাকে ছাড়াই দলে রয়েছেন ১৭ জন। এখন লিটনকে ১৭ জনের দলে ঢোকাতে হলে একজনকে বাদ দিতে হবে; কিন্তু কোন প্রক্রিয়ায় এবং কাকে বাদ দেওয়া হবে সে ব্যাপারে এসিসির সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি। এসিসি'র মতামতের অপেক্ষায় আছে বিসিবি।

এরআগে, গেল সপ্তাহে খবর এসেছিল জ্বরের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন দাসের। তবে ক্রিকেট মহলে খবর, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন এই ওপেনার।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা