সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

নেপালকে হারিয়ে সুপার ফোরে ভারত

স্পোর্টস ডেস্ক: বৃষ্টি আইনে এশিয়া কাপের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে স্থান করে নিয়েছে ভারত।

আরও পড়ুন: ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিলো নেপাল

সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নেপাল আগে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান করে। জবাবে বৃষ্টি আইনে নির্ধারিত হওয়া ১৪৫ রান ভারত ২০.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে নেয়।

অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত ৭৪ ও শুভমান গিল অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ভারত এর আগের ম্যাচেও বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে ভারত। আজ দ্বিতীয় ম্যাচে নবাগত নেপালের মুখোমুখি হয়। নেপাল তাদের ২৩১ রানের লড়াকু টার্গেট ছুড়ে দেয়।

আরও পড়ুন: পাকিস্তান যাচ্ছেন লিটন

ভারত সেই টার্গেটে ব্যাট করতে নামার পর পরই বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকার পর বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় আবার খেলা শুরু হয়। তবে ওভার কাটা হয়। তাতে বৃষ্টি আইনে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান।

আর সেটা ২০.১ ওভারেই ভারত তুলে নেয় কোনো উইকেট না হারিয়েই। রোহিত ৬টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। আর গিল ৮টি চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৬৫ রান।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট ও ১.০২৮ নেট রান রেট নিয়ে এ গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার ফোরে পা রাখে ভারত। পাকিস্তান সমান পয়েন্ট ও ৪.৭৬০ নেট রান রেট নিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে ২৩৮ ও দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে হেরে বিদায় নিলো প্রথমবার এশিয়া কাপ খেলা নেপাল।

আরও পড়ুন: বড় জয়ে সুপার ফোরে বাংলাদেশ

তার আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সূচনাটা দারুণ করেন নেপালের কুশাল ভুরটেল ও আসিফ শেইখ। ৯.৪ ওভারেই তারা দুজন তোলেন ৬৫ রান। এই রানে ফেরেন কুশাল। তিনি ৩টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করে যান।

হিমালয়ের দেশটি সেখান থেকে ১০১ রান যেতেই আরও ৩টি উইকেট হারায়। ভিম শারকি ৭, অধিনায়ক রোহিত পাউডেল ৫ ও কুশাল মাল্লা ২ রান করে আউট হন।

এরপর আসিফ ও গুলসান ঝা দলীয় সংগ্রহকে ১৩২ পর্যন্ত টেনে নেন। এই রানে আসিফ আউট হন ৮টি চারে সর্বোচ্চ ৫৮ রান করে। আসিফ যাওয়ার পর গুলসান ঝাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪৪ রানের মাথায় তিনি আউট হন ৩ চারে ২৩ রান করে।

আরও পড়ুন: বাংলাদেশের গোল মিসে ম্যাচ ড্র

এরপর দীপেন্দ্র সিং ৩ চারে ২৯ ও সোমপাল কামি ১ চার ও ২ ছক্কায় ৪৮ রান করলে ২০০ রান পেরোয় নেপালের দলীয় সংগ্রহ। শেষদিকে সন্দীপ লামিচানের ৯ রানের ইনিংসে ভর করে নেপাল ৪৮.২ ওভারে অলআউট হয় ২৩০ রান করে।

ভারতের মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা বল হাতে ৩টি করে উইকেট নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা