ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশকে হারালো শক্তিশালী ভারত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের জয় পেয়েছে ভারতীয় নারী দল।

আরও পড়ুন : ইউএস টি-১০ লিগে ৫ বাংলাদেশি

রোববার (৯ জুলাই) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৭ উইকেট ও ২২ হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অভিজ্ঞ ও শক্তিশালী ভারতীয় নারী দল।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে হারমানপ্রিত কউরের নেতৃত্বে গড়া ভারতীয় নারী দলের চরম পেশাদার অ্যাপ্রোচ ও কার্যকর পারফরমেন্সের সামনে কুলিয়ে উঠতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম থেকেই বাংলাদেশের রানের চাকা আটকে রাখে ভারত।

ভারতীয় নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৪ রানে আটকে যায় স্বাগতিক নারী দল। মিডল অর্ডার স্বর্ণা আকতার ৫ নম্বরে নেমে ২৮ বলে ২ ছক্কায় ২৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১০০ পার করে দেন।

আরও পড়ুন : আফগানিস্তানের সিরিজ জয়

এছাড়া দুই ওপেনার শামিমা সুলতানা (১৩ বলে ১৭), সাথি রানি (২৬ বলে ২২) সোবহানা মুস্তারি (৩৩ বলে ২৩) গড়পড়তা কিছু রান করলেও কারো স্ট্রাইক টি-টোয়েন্টি উপযোগি ও মানের ছিল না। কেউ হাত খুলে খেলতেও পারেননি। আর সে কারণেই লড়াকু পুঁজি পায়নি বাংলাদেশ।

অন্যদিকে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কউর ৪ নম্বরে নেমে আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে খেলে ম্যাচের পুরো নিয়ন্ত্রন হাতের মুঠোয় নিয়ে নেন। ৩৫ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৪ রানের হার না মানা ইনিংস উপহার দেন ভারতীয় অধিনায়ক কউর।

তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয়রা। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে হারমানপ্রিত কউরের হাতে।

আরও পড়ুন : বরিশালের হয়ে খেলবেন তামিম

বাংলাদেশ নারী দল: ১১৪/৫, ২০ ওভার (সাথি রানি ২২, শামিমা সুলতানা ১৭, সোবহানা মুস্তারি ২৩, নিগার সুলতানা জ্যোতি ২, স্বর্ণা আকতার ২৮*, রিতু মনি ১১; পুজা ভাস্ত্রাকার ১/১৬, মিন্নু মানি ১/২১ , শেফালি ভার্মা ১/১৮)।

ভারতীয় নারী দল: ১১৮/৩, ১৬.২ ওভার (শেফালি ভার্মা ০, স্মৃতি মানধানা ৩৯, জেমিমা রদ্রিগেজ ১১, হারমানপ্রিত কউর ৫৪*, ইয়শতিকা ভাটিকা ৯*; সুলতানা খাতুন ২/২৫, মারুফা আকতার ১/১৮।)

ফলাফল: ভারতীয় দল ৭ উইকেটে জয়ী (২২ বল হাতে রেখে)।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা