ছবি-সংগৃহীত
খেলা

বরিশালের হয়ে খেলবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) অগামী আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন : পর্তুগাল জাতীয় দলে হবিগঞ্জের রুপু

শনিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

তিনি বলেন, 'আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।'

আরও পড়ুন : বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

প্রসঙ্গত, বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তবে এবার বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবকে হারিয়ে তামিমের দিকে হাত বাড়িয়েছে বরিশাল। আগামী বছরের শুরুতে বিপিএলের আসন্ন আসরটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা