ফাইল ছবি
খেলা

ওয়ানডেতে মুশফিকের ২৫০

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামার মধ্য দিয়ে ভিন্ন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। খেললেন নিজের ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ২৫০ তম ম্যাচ।

আরও পড়ুন: দেশের ফুটবল নষ্ট হয়ে গেছে

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকের। সে ম্যাচটিতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। আজকের ম্যাচের আগে ২৪৯ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৭.০৫ গড়ে ৭ হাজার ১৮৮ রান করেছেন তিনি। ২১৪টি ক্যাচ নেয়ার সঙ্গে ঝুলিতে আছে ৯৪টি স্টাম্পিং।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিক। এর পরেই রয়েছেন তামিম ইকবাল। তার ম্যাচ সংখ্যা ২৪১, সাকিব খেলছেন ২৩৪ ম্যাচ। তারপরই রয়েছেন মাহমুদউল্লাহ ও মাশরাফি বিন মুর্তজা। দুই জনের ম্যাচ সংখ্যা ২১৮।

আরও পড়ুন: অবশেষে ফিরছেন তামিম!

মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম, ১০০তম, ১৫০তম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। হেরেছিল কেবল ২০০তম ম্যাচ। এখন প্রশ্ন- মুশফিকের মাইলফলক স্পর্শের আজকের ২৫০ তম ম্যাচে জয় পাবে তো টাইগাররা?

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা