নারী ক্রিকেট দল কিনলেন শাহরুখ
বিনোদন

নারী ক্রিকেট দল কিনলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : আইপিএলের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলেও রয়েছে শাহরুখ খানের দল, ত্রিনবাগো নাইট রাইডার্স। আইপিএল, সিপিএলের গণ্ডি ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস টি-টোয়েন্টি লিগেও দল আছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের।

আরও পড়ুন: সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

এবারে নারী ক্রিকেটে দল কিনলেন শাহরুখ খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নারীদের টুর্নামেন্টে ‘ত্রিনিবাগো’ দলের মালিকানা কিনেছে তার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’।

৩০ আগস্ট শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)। সেখানেই খেলবে শাহরুখ-জুহির ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’। যার নেতৃত্ব দেবেন দিয়েন্দ্রা ডটিন। অন্যদুটি দল 'বার্বাডোজ রয়্যালস'-এর নেতৃত্ব দেবেন হেইলি ম্যাথিউ আর 'গিয়ানা আমাজন ওয়ারিয়র্স'-এর নেতৃত্ব দেবেন স্টেফানি টেলর।

আরও পড়ুন: পানি বাড়ছে যমুনায়

টুইটারে এ খবরটি নিজেই জানিয়েছেন শাহরুখ। তিনি লেখেন, প্রথমবারের মতো নারী ক্রিকেট দলের মালিকানা নিল নাইট রাইডার্স। দলটির নাম ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’। ‘এটা সত্যিই খুব আনন্দের মুহূর্ত। আশা করছি লাইভ ম্যাচ দেখার জন্য আমি উপস্থিত থাকতে পারব।’

প্রসঙ্গত, দিয়েন্দ্রা ডটিনকে মহিলা ক্রিকেটের অন্যতম দুর্ধর্ষ ব্যাটসম্যান বলে গণ্য করা হয়। অন্যদিকে ম্যাথিউস এবং টেলরকে বিশ্বের ১০জন টি-টোয়েন্টি অল রাউন্ডারদের মধ্যে অন্যতম মানা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা