ছবি-সংগৃহীত
খেলা

বোলারদের ব্যাটিং শেখাবেন পোথাস

ক্রীড়া প্রতিবেদক : দলের প্রয়োজনে অনেক সময় ব্যাট হাতে হাল ধরতে হয় বোলারদেরও। লেজের সারির ব্যাটারদের ছোট ছোট ক্যামিও প্রায়শই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অথচ এই জায়গায় এখনও খুব একটা পরিবর্তন আসেনি বাংলাদেশের ক্রিকেটে। তবে অন্যদের তুলনায় কিছুটা ভালো করেছেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু কোচ মনে করেন সবাইকেই উন্নতি করতে হবে।

আরও পড়ুন : বিপিএলের শুরুর সময় ঘোষণা

শনিবার (২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। সেখানে তিনি বলেন, শুধু তাসকিন না, সবাইকেই ভালো ব্যাট করতে হবে।

পোথাস বলেন, শেষদিকে যারা ব্যাটিংয়ে আসে তাদের জন্য ব্যাটিং করা কঠিন। আমরা তাদের সহায়তার চেষ্টা করছি। তাদের যতটা সম্ভব ভালো করা যায়। তাসকিন অনেক ভালো ব্যাটার। তার রেকর্ডও ভালো। বল মারতে পারে। সে দুর্দান্ত একজন ক্রিকেটার।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রেই ৩২ দলের ক্লাব বিশ্বকাপ

এই মুহূর্তে বিশ্বকাপ ও এশিয়া কাপকে ঘিরে অনুশীলন করছে টাইগাররা। পোথাস মনে করেন এর থেকে ভালো প্রস্তুতি আর হতে পারে না। তার ভাষায়, আমরা সবকিছু করছি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য। এরচেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না।

কিছুদিন আগে টেস্ট ক্রিকেটে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডে ক্রিকেটের জন্য আফগানরা অনেক ভালো দল, এমনটাই মনে করেন পোথাস।

আরও পড়ুন : ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

তিনি বলেন, আফগানিস্তান অনেক ভালো ওয়ানডে দল। তারা একটা বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরবে। এই সিরিজ বলে দেবে আমরা কোন অবস্থায় আছি। তাই সিরিজটি রোমাঞ্চকর, যা অনেক কঠিন হতে যাচ্ছে। যেকোনো দিনেই আফগানিস্তান কঠোর প্রতিপক্ষ হতে পারে। এটা নিয়ে চাপ নিলে হবে না। চাপ আসে সমর্থন ও মিডিয়া থেকে, আমাদের দিক থেকে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা