ফাইল ছবি
খেলা

শুভেচ্ছায় ভাসছেন মেসি

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ের ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আজ (২৪ জুন) এ ফুটবল কিংবদন্তীর জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি।

আরও পড়ুন: ফুটবল বিশ্বের ‘শাসক’ মেসি!

এবারের জন্মদিনটা শুধু মেসির কাছেই নয়, বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তদের কাছে স্পেশাল। জন্মদিনের রাত থেকেই ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এ তারকা।

বাবা জর্জ মেসি ও মা সেলিয়া কুচেত্তিনির তৃতীয় সন্তান লিওনেল মেসি। মেসির ছোটবেলা অন্যসব স্বাভাবিক শিশুদের মত ছিল না। ১১ বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোন জনিত জটিলতা দেখা দেয়। কিন্তু তার বাবা মায়ের সেটার চিকিৎসা করার মত সামর্থ্য ছিল না।

আরও পড়ুন: মেসির না খেলার কারণ

মেসি ২০০০ সালে চলে আসেন বার্সেলোনায়। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। অপরদিকে, আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে ১৭৫ ম্যাচে করেছেন ১০৩ গোল।

আরও পড়ুন: আকাশী-নীলে মেসির যত গোল

বার্সেলোনার হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রেসহ সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন। ২০২১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে কোপা আমেরিকা জেতে মেসি। তারপর ২০২২ সালে ফিনালিসিমা। অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের অন্যতম স্বপ্নটা পূরণ করেন মেসি। তবে, মেসি ভক্তদের মনে একটা আক্ষেপ হয়তো থেকেই যাবে- ২০২৬ বিশ্বকাপে মাঠে দেখা যাবে না এ তারকাকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা