ফাইল ছবি
খেলা

যুক্তরাষ্ট্রেই ৩২ দলের ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ, সেটা সবারই জানা। তবে, তার আগে ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে।

আরও পড়ুন: শুভেচ্ছায় ভাসছেন মেসি

শুক্রবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

২০০০ সালে প্রথমবারের মত ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ চালু করে। গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেয়া হয় ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি দল খেলার সুযোগ পাবে। এরমধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

আরও পড়ুন: নেইমারের বাবা আটক

২০২১-২৪ সময়কালে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নরা ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বলে জানিয়েছে ফিফা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ১৯ বার আয়োজিত হয়েছে ক্লাব বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে রিয়াল মাদ্রিদ।চলতি বছরের শেষে সৌদি আরবে হবে ২০ তম ক্লাব বিশ্বকাপ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা