ফাইল ছবি
খেলা

বার্সাতেই ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক: দুই বছরের পিএসজি অধ্যায়ে ইতি টানার পর আর্জেন্টাইন মহাতারকার সম্ভাব্য গন্তব্য নিয়ে আলোচনায় মুহূর্তেই বাঁকবদল হচ্ছে। মেসির সম্ভাব্য গন্তব্য নিয়ে যখন আলোচনা সরগরম, ঠিক সেই মুহূর্তে আবারো আলোচনায় বার্সেলোনা।

আরও পড়ুন: দল নির্বাচন কোচের কাজ

দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও এক পোস্টে নিশ্চিত করেছেন, সম্প্রতি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। আর এরপরই মেসির বার্সায় ফেরা নিয়ে বলতে গেলে বড় আপডেট দিলেন তিনি। হোর্হে মেসি জানিয়েছেন, ‘লিও (মেসি) বার্সায় ফিরতে চায় এবং আমি নিজেও তাকে সেখানে দেখতে পছন্দ করবো।’

তিনি আরও জানান, ‘আমি বলতে পারি যে আমরা এখনো আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনারা শিগগিরই ভবিষ্যৎ জানতে পারবেন।’

আরও পড়ুন: ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

জানা গেছে, দুই পক্ষের বৈঠকটি খুবই ইতিবাচক ছিল এবং লা লিগা অবশেষে বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে-এর জন্য উপস্থাপিত পরিকল্পনা অনুমোদন করেছে।

পিএসজির দুই বছর বাদ দিলে ক্যারিয়ারের শুরু থেকে বার্সেলোনাই ছিল মেসির ক্লাব ক্যারিয়ারের সব। সেই বার্সেলোনাকে ভোলেন কী করে লিওনেল মেসি? তাই,আবারো সম্ভাবনা রয়েছে পুরনো ঢেরায় ফেরার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা