ছবি-সংগৃহীত
খেলা

টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে থাকায় তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

আরও পড়ুন : দেশে ফিরেই উইকেট দেখলেন হাথুরু

২১ বছর বয়সী শাহাদাত ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সম্প্রতি দুটি চারদিনের ম্যাচ খেলেছেন। প্রথমটিতে দল হারলেও দুই ইনিংসেই লড়াকু হাফসেঞ্চুরি (৭৩ ও ৫০) হাঁকিয়ে নজর কাড়েন। পরেরটিতে প্রথম ইনিংসে ৩ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ২০ রানে অপরাজিত থাকেন। ওই টেস্টে ড্র করে বাংলাদেশ 'এ' দল।

২০টি প্রথম শ্রেণির ম্যাচে এরই মধ্যে দুটি সেঞ্চুরি পেয়েছেন শাহাদাত। ১০টি হাফসেঞ্চুরিসহ ৩৬.১৪ গড়ে করেছেন ১২৬৫ রান।

অন্যদিকে ২০ বছর বয়সী ডানহাতি পেসার মুশফিক হাসান নির্বাচকদের রাডারে অনেকদিন ধরেই। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯ উইকেট পেয়েছেন। ক্যারিবীয় 'এ' দলের বিপক্ষে সবশেষ দুই টেস্টে নিয়েছেন ৫টি উইকেট।

আরও পড়ুন : শেষ টেস্টে টাইগারদের দুর্দান্ত ড্র

এই দুই তরুনের দলে অর্ন্তভুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।'

১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আগামী ১০ জুন ঢাকায় আসার কথা রশিদ-মুজিবদের।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা