ছবি: সংগৃহীত
খেলা

দল নির্বাচন কোচের কাজ

স্পোর্টস ডেস্ক: দল নির্বাচনে কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তই চূড়ান্ত জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, সাফের দল চূড়ান্ত করার ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করবেন না।

আরও পড়ুন: ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় নয়। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। আমি কখনই নাক গলাব না। আমি হয়তো আলোচনা করব, পরোক্ষভাবে কিছু বলব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।’

আরও পড়ুন: টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

ক্যাম্পে এসে খেলোয়াড়দের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন, ‘তোমারা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট শেষে ম্যাচের রেজাল্ট হবে। জিতবে অথবা হারবে। তোমরা মাঠে যাবে এই মনোভাব নিয়ে যে প্রতিপক্ষের মতোই তোমরাও ভালো।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমার পর্যবেক্ষণ বলছে, এবার ছেলেরা খুবই ভালো করবে। আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা