ছবি-সংগৃহীত
খেলা

ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন এসি মিলানের সুইডিশ তারকা লাতান ইন্রাহিমোচভিচ।

আরও পড়ুন : টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

রোববার (৪ জুন) রাতে সান সিরোর ইতালিয়ান সিরি আয় চলতি মৌসুমের শেষ ম্যাচে ভেরোনার বিপক্ষে মাঠে নেমেছিল এসি মিলান। ম্যাচশেষে দর্শকদের সামনে ফুটবলকে বিদায় জানিয়ে ইব্রা বলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’

ইব্রার অবসর নিয়ে কথা চলছে অনেক দিন ধরেই। এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ মাসে। যে কারণে মিলান-ভেরোনা ম্যাচটি ছিল ইতালিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই সুইডিশ তারকা ম্যাচশেষে শুধু মিলান-পর্বই নয়, পেশাদার ফুটবলকেও বিদায় বলে দিয়েছেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে শুরু। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন এসি মিলানে। নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে।

মিলানে এর আগেও একবার খেলে গিয়েছিলেন। ২০১০-১১ মৌসুমে বার্সেলোনা থেকে ধারে এসে, পরের বছর চুক্তিবদ্ধ হয়ে। দ্বিতীয়বার ফেরেন ২০২০ সালের জানুয়ারিতে। দুই দফায় মোট ১৬৩ ম্যাচ খেলে ইতালির ক্লাবটির হয়ে করেছেন ৯৩ গোল। যদিও গত দুই মৌসুমে চোটের কারণে খেলার সুযোগ পেয়েছেন কমই।

আরও পড়ুন : রিয়াল মাদ্রিদ ছাড়লেন বেনজেমা

কাল ইব্রাকে বিদায় দিতে মিলানের সমর্থকেরা নিয়ে এসেছিলেন বড় ব্যানার, লেখা ছিল ‘গুডবাই’। সঙ্গে ছিল তার নামে জয়ধ্বনি। তিন দিন আগেও নিজেকে ‘সুপারম্যান’ দাবি করা ইব্রা সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখ ছলছল হয়ে ওঠে তার। হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি করে সমর্থকদের দিকে ছুড়ে দেন উড়ন্ত চুমো।

ম্যাচের পরেও ছিল বিশেষ একটি অনুষ্ঠান। যেখানে মিলানের খেলোয়াড় ও স্টাফরা তাঁকে মাঠে গার্ড অব অনার দেন। ম্যাচ শেষে ইব্রা জানান, অবসরের সিদ্ধান্তটা তিনি কাউকেই আগাম বলেননি, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা