খেলা

লঙ্কানদের উড়িয়ে দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করা ইব্রাহিম জাদরান আফগানিস্তানের জয়ের নায়ক।

আরও পুড়ন : আগামীতেও রাজস্ব বাড়বে

শুক্রবার (২ জুন) হাম্বানটোটায় টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল লঙ্কানরা। মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে তারা রীতিমতো ধুঁকছিল। এভাবে ৮৪ রান তুলতেই তাদের ৪ টপঅর্ডার ব্যাটার বিদায় নেয়। এদিন রশিদের অভাবটা খুব বেশি টের পেতে দেননি আফগান বোলাররা। নতুন বলে যথারীতি আফগানদের হয়ে কাজটা করছেন পেসার ফজল হক ফারুকি।

দিমুথ করুনারত্নের পর কুশল মেন্ডিসকেও ফেরান এই পেসার। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও বড় রান পাননি। ফরিদ আহমেদের বলে তিনি ফেরার আগে করেন ২১ বলে ১২ রান।

আরও পুড়ন : গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

পরবর্তীতে শ্রীলঙ্কাকে পথ দেখানোর চেষ্টা করেন ধনঞ্জয়া ডি সিলভা ও চারিত আসালাঙ্কা। দুই মিডলঅর্ডারের ব্যাটে পঞ্চম উইকেটে গড়ে ৯৯ রানের জুটি। শুরুতে কিছুটা নড়বড়ে থাকা আসালাঙ্কাই লঙ্কানদের ইনিংস টেনে নেন। ইনিংসের শেষ ওভারে রানআউট হওয়ার আগে করেন ৯৫ বলে ৯১ রান। তবে ধনঞ্জয়া ৫১ রানে আউট হওয়ার পর আসালাঙ্কাকে কেউ আর যোগ্য সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক দাসুন শানাকা করেন ১৭ রান। ৫ রানের ব্যবধানে লঙ্কানরা তাদের শেষ ৪ উইকেট হারিয়েছে। আফগানদের হয়ে ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া বাকি বোলাররা একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ১৪ রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ। বেশিরভাগ রানই আসে ইব্রাহিমের ব্যাট থেকে।

আরও পুড়ন : যারা অন্যায়কারী, তারাই গ্রেফতার হন

১১ চার ও ২ ছয়ে ৯৮ বলে ৯৮ রান করেন ইব্রাহিম। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে রাজিথার বলে আউট হন তিনি। রহমত ফেরেন ৫৫ রানের ইনিংস খেলে। অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির ব্যাট থেকে আসে ৩৮ রান।

শেষদিকে মোহাম্মদ নবি এবং নাজিবুল্লাহ জাদরান ১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নবি অপরাজিত ছিলেন ২৭ রানে আর নাজিবের ব্যাট থেকে এসেছেন ৭ রান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা