ফাইল ছবি
খেলা

পিএসজি কি ছাড়ছে মেসিকে?

স্পোর্টস ডেস্ক: অবশেষে পিএসজি ছেড়ে দিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে পিএসজির হয়ে আর্জেন্টাইন মহাতারকার শেষ ম্যাচ।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ‘চ্যাম্পিয়ন’

বৃহস্পতিবার (১ জুন) পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের এমনটাই নিশ্চিত করেন।

পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’ এমনকী পিএসজিতে মেসি তার শেষ ম্যাচে উষ্ণ অভিনন্দন পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন গালটিয়ের।

গালটিয়ের ঘোষণার ঘণ্টা কয়েক পর পিএসজির এক মুখপাত্র জানিয়েছেন, গালটিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। বরং এখনো চু্ক্তি নবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

পিএসজির সূত্র জানিয়েছে, পিএসজিতে আগামীকালের ম্যাচটিই মেসির শেষ নয়, এটি হবে তার মৌসুমের শেষ ম্যাচ। মেসিকে নিয়ে কোচের ঘোষণার পরপরই স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সঙ্গে কথা বলেছেন পিএসজির এক মুখপাত্র।

২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। সমালোচনা থাকলেও মাঠে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন মেসি। চলতি মৌসুমে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে ১৬ গোলের পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্টও রয়েছে তার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা