ফাইল ছবি
খেলা

নারী বিপিএল করবে বিসিবি!

স্পোর্টস ডেস্ক: এবার নারী বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। আগামী দুই-এক বছরের মধ্যেই মাঠে গড়াতে পারে নারীদের এই টুর্নামেন্ট।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বুধবার (৩১ মে) বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা জানান।

তিনি বলেন, 'এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে৷ এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।’

নাদেল আরও বলেন, 'বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট...আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।'

আরও পড়ুন: আইসিসির বন্টন মডেলে অসন্তুষ্ট সহযোগীরা!

নারী দলের কার্যক্রম এখন পুরুষ দলের তুলনায় কোনো অংশে কম নয় দাবি করে বিসিবির এই পরিচালক বলেন, 'খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা