ছবি-সংগৃহীত
খেলা

১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

স্পোর্টস ডেস্ক: ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী আর মোহামেডান।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন চেন্নাই

শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ মে) বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী-মোহামেডান।

নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত (৩০ মিনিট) সময়ে। অতিরিক্ত সময়েও খেলা ৪-৪ ড্র হয়। যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর শিরোপার উল্লাসে মেতে ওঠে মতিঝিলের ক্লাব আবাহনী।

আরও পড়ুন: প্রস্তুতি ক্যাম্প শুরু টাইগারদের

ম্যাচের শুরুতে অবশ্য আাধিপত্য বিস্তার করে আবাহনী। প্রথমার্ধে তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু মাত্র ৫ মিনিটের ব্যবধানে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতের জোড়া গোলে দারুণভাবে খেলায় সমতায় ফেরে।

ম্যাচের ১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। খেলার ৪৩তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ধানমণ্ডির ক্লাবটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে অধিনায়ক সুলেমান দিয়াবাতের জোড়া গোলে সমতায় ফেরে মোহামেডান। মোহামেডান সমতা আনার মিনিট পাঁচেক ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ফের (৩-২) ব্যবধানে এগিয়ে যায়।

৮৩ মিনিটে ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক পুর্ণ করেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাত। তার কল্যাণে মোহামেডান আবারও (৩-৩) সমতায় ফেরে।

খেলার ১০৫ মিনিটে সোলেমান দিয়াবাতে গোলের জন্য এগিয়ে যান। আবাহনীর গোলরক্ষককে একা পেয়ে নিজের চতুর্থ গোলের জন্য মরিয়া ছিলেনি তিনি।

আরও পড়ুন: আমি তোমাদের ভালোবাসি!

গোল ঠেকাতে পা বাড়িয়ে দেন গোলরক্ষক সোহেল। রেফরি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি শটে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে গোল করে দলকে ৪-৩ এ এগিয়ে নেন।

খেলার ১০৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ১১৯ মিনিটে রহমতের গোলে ফের সমতায় ফিরে আবাহনী। অতিরিক্ত সময়ে খেলা ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা