ছবি-সংগৃহীত
খেলা
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

দুই দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগে দু’দলই তাদের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে।

আরও পড়ুন : পদত্যাগপত্র পাঠিয়েছেন ছোটন

রবিবার (২৯ মে) উভয় দলই তাদের চূড়ান্ত স্কোয়াড আইসিসির কাছে জমা দিয়েছে।

অস্ট্রেলিয়া তাদের ১৭ জনের মূল স্কোয়াড থেকে দু'জনকে বাদ দিয়ে ১৫ জন চূড়ান্ত করেছে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চোটের কারণে খেলা নিয়ে শঙ্কায় থাকা অভিজ্ঞ পেসার জস হ্যাজলউড। স্ট্যান্ডবাই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ এবং ম্যাট রেনশ।

আরও পড়ুন : বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

এছাড়া দলের সঙ্গে ইংল্যান্ড যাবেন মাইকেল নেসার এবং শন অ্যাবট। ব্যাক-আপ উইকেটকিপার জস ইংলিস এবং নাথান লায়নের সঙ্গে টড মারফিকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ দিকে চোটের কারণে কেএল রাহুল ছিটকে যাওয়ার পর ভারত ১৫ জনের স্কোয়াডে কোনো পরিবর্তন করেনি। যদিও আনক্যাপড যশস্বী জয়সওয়াল আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে দলে ঢুকেছেন। রুতুরাজ গায়কোয়াডের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি।

আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

অস্ট্রেলিয়া স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, টড মারফি, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

স্ট্যান্ডবাই খেলোয়াড় : মিচ মার্শ, ম্যাথিউ রেনশ।

ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ (উইকেরক্ষক)।

স্ট্যান্ডবাই খেলোয়াড় : যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।

প্রসঙ্গত, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান প্রতিযোগিতা। এটি ২০১৯ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত ও নিউ জিল্যান্ড। ফাইনালে কোহলি-রোহিতদের হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় উইলিয়ামসন-বোল্টরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা