ছবি-সংগৃহীত
খেলা

‘এ’ দলে মুমিনুলসহ ৬ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ইতিমধ্যে দুটি ৪দিনের ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম দুই ম্যাচে দলে না থাকলেও শেষ ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিচ্ছেন মুমিনুল হকসহ ৬ জাতীয় ক্রিকেটার।

আরও পড়ুন : শেষ ষোলোয় ব্রাজিলও

শনিবার (২৮ মে) বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ছাড়াও শেষ ৪ দিনের ম্যাচে খেলবেন- মিডল অর্ডার ব্যাটার ও উইকেটকিপার নুরুল হাসান সোহান, মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, বাঁ-হাতি মিডিয়াম পেসার শরিফুল ইসলাম, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁ-হাতি সিম বোলার কাম লেট অর্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী।

প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও কোনোমতে হার এড়িয়ে ড্র করেছিল স্বাগতিক ‘এ’ দল। তবে দ্বিতীয় ৪ দিনের ম্যাচে ৩ উইকেটে হেরেছে আফিফ হোসেন ধ্রুব‘র দল।

আরও পড়ুন : মেসির গোলে পিএসজির রেকর্ড

শেষ ম্যাচে মুমিনুল, সোহান, শরিফুল, নাসুম, ইয়াসির আলী রাব্বি আর মৃত্যুঞ্জয়ের অন্তর্ভুক্তির পাশাপাশি দ্বিতীয় ম্যাচে দলে থাকা জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, সাহাদত হোসেন দিপু, নাইম হাসান, মুশফিক হাসান, ইরফান শুক্কুর যথারীতি শেষ চার দিনের ম্যাচেও ‘এ’ দলে আছেন।

তবে আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ ও পেসার খালেদ শেষ ম্যাচে দলে নেই। আগামী পরশু মঙ্গলবার (৩০ মে) সিলেটে শুরু হবে শেষ ৪ দিনের ম্যাচ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা