ছবি: সংগৃহীত
খেলা
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

শেষ ষোলোয় ব্রাজিলও

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের যাত্রার শুরুতেই ইতালির কাছে হোঁচট খায় বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই হার কঠিন সমীকরণের মুখে ফেলে দেয় তাদের। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা শেষ ষোলোয় পা রেখেছে।

আরও পড়ুন: মেসির গোলে পিএসজির রেকর্ড

শনিবার (২৭ মে) বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ছিল ব্রাজিলের জন্য ডু অর ডাই ম্যাচ।

নাইজেরিয়ার জন্যও ম্যাচটি ছিল নকআউট পর্বে পা রাখার শেষ লড়াই। তাই তো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বলের দখলে তারা কিছুটা এগিয়েও ছিল। তবে আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ৪২ মিনিটে ব্রাজিল প্রথম ম্যাচের লিড নেয়। মার্কিনিয়োসের কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে জাল খুঁজে নেন জিন। এরপর লিড দ্বিগুণ করতে সময় নেয়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। গোলের খাতায় নাম লেখান মার্কিনিয়োস।

আরও পড়ুন: আর্জেন্টিনার গোল উৎসব

এরপর আরও সুযোগ তৈরি হলেও, দ্বিতীয়ার্ধে দু’দলের কেউই গোল করতে পারেনি। ফলে, ২-০ গোলে ব্রাজিল স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা