সংগৃহীত ছবি
খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে আছে দুই চমক।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন এক দিন আগেই। সাকিব আল হাসানকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বড় বাধার মুখে পড়তে হয়। শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানোর পথে হাঁটেনি বিসিবি। বিষয়গুলো আগেই জানা ছিল, তাই চমক হিসেবে আসেনি এগুলো।

চমকে হয়ে এসেছে লিটন দাস আর শরিফুল ইসলামের বাদ পড়াটা। শেষ এক বছর ধরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিব

এদিকে শরিফুল ইসলামও একই কারণে বাদ পড়েছেন। শেষ এক বছরে সাদা বলে তার গড় ৪০ এরও বেশি। এ সময়ে পেস ইউনিট আলো ছড়ালেও তিনি ছিলেন বিবর্ণ। সে কারণে তাকে স্কোয়াডে রাখা হয়নি। তার জায়গায় দলে ঢুকেছেন নাহিদ রানা। এছাড়া হাসান মাহমুদেরও জায়গা হয়নি এই স্কোয়াডে।

সব মিলিয়ে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ৪ পেসার ও ৩ স্পিনার আছেন। পেসার ৪ জন হলেন– তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। মেহেদি হাসান মিরাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার– নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

আরও পড়ুন : ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

বাংলাদেশের স্কোয়াড : তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা