ছবি-সংগৃহীত
খেলা

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী মে মাসে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। এ লক্ষে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস‌্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। চোটের কারণে দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে।

আরও পড়ুন ‍: আইপিএল খেলতে দেশ ছাড়ছেন লিটন

মৃত‌্যঞ্জয় চৌধুরী কিছুদিন ধরেই ছিলেন আলোচনায়। বাঁহাতি পেসার হলেও লেট অর্ডারে ব‌্যাটিংয়ে বেশ পারদর্শী তরুণ ক্রিকেটার। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে লিগে ৭ ইনিংসে ২৩.৬৬ গড়ে, ৫.৪০ ইকোনমিতে ১২ উইকেট পেয়েছেন। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেলও তার পারফরম‌্যান্স ভালো ছিল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকত থাকায় তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে হোম সিরিজে বিশ্রামে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে এ সফরেও ডাকা হয়নি। দলে জায়গা হয়নি আফিফ হোসেনেরও।পরিবর্তন বলতে কেবল এক জায়গাতেই হয়েছে। স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।

আরও পড়ুন ‍: পারিবারিক কারণে আইপিএলে যাননি সাকিব

এদিকে লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি ( অনাপত্তিপত্র) দিলেও এই সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। আর তাই কলকাতা শিবিরে যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে আইপিএল ছাড়তে হবে তাকে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।

আরও পড়ুন ‍: টাইগারদের সহকারী কোচ নিক পথাস

আসন্ন এ সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা।

১৩ সদস‌্যের বাংলাদেশ স্কোয়াড :
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা