ছবি-সংগৃহীত
খেলা

আইপিএল খেলতে দেশ ছাড়ছেন লিটন

স্পোর্টস ডেস্ক : জনপ্রিয় ফ্রাঞ্চইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলে প্রথম বারের মত সুযোগ পেয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। ভারতের ঘরোয়া এই ক্রিকেট লিগের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে জাতীয় দলের ব্যস্ততায় এতদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটন। অবশেষে অপেক্ষার পালা ফুরোতে যাচ্ছে তার।

আরও পড়ুন : ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে আইনি নোটিশ

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এই টাইগার মারকুটে ওপেনার।

যদিও তার দল তখন থাকবে আহমেদাবাদে। গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নিজেদের তৃতীয় ম‌্যাচ খেলবে সেখানে। দিনের ম‌্যাচ খেলে রাতেই আবার দলটি কলকাতার বিমান ধরবে।

আগামী ১৪ এপ্রিল কলকাতার পরবর্তী ম‌্যাচ সানরাইজার্স হায়দরাবাদ, ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

আরও পড়ুন : ঈদের আগে ও পরে ফিলিং স্টেশন খোলা

তবে লিটনের জন‌্য প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম‌্যাচেই রান পেয়েছেন। ভালো সূচনা এনে দিয়েছেন। শেষ ম‌্যাচে পেয়েছেন ফিফটি।

তাছাড়া এরই মধ‌্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। সাকিবের পরিবর্তে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে। লিটন দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবুও তার সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন : দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

আবার কলকাতার হয়ে পুরো মৌসুমে থাকতে পারবেন না লিটন। আগামী মে মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দলের সাথে যোগ দেবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা