ছবি : সংগৃহিত
খেলা

জমকালো ফাইনালে থাকছে জেমস-ওয়ারফেজ

সান নিউজ ডেস্ক : পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হবে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের এই ঘরোয়া ক্রিকেট লিগ।

আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় বললেন মর্গ্যান

ফাইনাল ম্যাচ শুরুর পূর্বে জমকালো এক সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আরও পড়ুন : ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

বিসিবির প্রধান নির্বাহী বলেন, চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।

এর বাইরেও কেউ থাকছে কি না এর জবাবে সুজন বলেন, এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।

আরও পড়ুন : শামিম ঝড়ে রংপুরের জয়, বরিশালের বিদায়

ফাইনালের দিন বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে তিনি বলেন, আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা