ছবি : সংগৃহিত
খেলা
এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স

স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন ইমরানুর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব ইমরানুর রহমান কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন। এই মঞ্চে অ্যাথলেটিকসে এটিই লাল-সবুজের সবচেয়ে বড় সাফল্য।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬০ মিটার দৌড়ে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে ইংল্যান্ডে জন্ম নেয়া বাংলাদেশের ইমরানুর। ইতিপূর্বে দেশের কেউ এ পর্যায়ে স্বর্ণ জয় করতে পারেননি।

এদিন সকালেই প্রতিযোগিতার দ্বিতীয় দিনের হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। তখন তিনি সময় নেন ৬.৭০ সেকেন্ড।

আরও পড়ুন : বিপিএলের প্লে অফে তারার মেলা

তখন পর্যন্ত ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন তিনি।

আরও পড়ুন : বিপিএলে বাড়লো টিকিটের দাম

এশিয়াডের সেমিতে বিকেলে সময় নেন ৬.৬১ সেকেন্ড। ভাঙে ফেলেন নিজের আগের গড়া রেকর্ড। রাতে ফাইনালে সময় নেন ৬.৫৯ সেকেন্ড। এটি এখন তার ক্যারিয়ার সেরা টাইমিং।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা