টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তানের সামনে সেমিফাইনালে ওঠার দারুন সুযোগ তৈরি হয়েছে। এই ম্যচে যে জিতবে সেই খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

আরও পড়ুন : অবশেষে প্রোটিয়াদের বিদায়

বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই দুটি করে ম্যাচ জিতে দু’দলেরই চার পয়েন্ট করে অর্জন। সুতরাং যে জিতবে কোন হিসাব-নিকাশ ছাড়াই তাদের সেমিফাইনাল নিশ্চিত।

অ্যাডিলেড ওভালে এমন সমীকরণের ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন সাকিব আল হাসান। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক।

নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিদায় করে দেয়ার পাশাপাশি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুবর্ণ সুযোগ লুফে নিতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন।

আরও পড়ুন : অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামের পরিবর্তে দলে নেয়া হয়েছে সৌম্য সরকার, এবাদত হোসেন এবং নাসুম আহমেদকে।

ব্যাটিং নেয়ার যুক্তি তুলে ধরে সাকিব বলেন, ‘এখানকার উইকেট দেখছি খুবই শুকনো, ব্যাটিং উপযোগি। আশা করছি বোর্ডে ভালো রান তুলতে পারবো এবং সেটাকে রক্ষা করতে পারবো।’

বাবর আজম বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখতে চাই যে, আগের ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে, সেভাবে খেলতে পারলে ভালো কিছু হবে।’

আরও পড়ুন : আফগানদের হারিয়ে টিকে রইল অজিরা

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

আরও পড়ুন : আইরিশদের হারাল কিউইরা

পাকিস্তান একাদশ :

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা