খেলা

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সান নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করবে শ্রীলঙ্কা। শনিবার সিডনিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা টস জেতার পর এই সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

আগের আফগানিস্তানকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়নি। আজ শ্রীলঙ্কা জিতলে অস্ট্রেলিয়ার লাভ, হারলে ইংল্যান্ডের লাভ।

সুতরাং, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাই যেন আজ অস্ট্রেলিয়া। স্বাগতিক সমর্থকরা কায়মনোবাক্যে চাচ্ছে, আজ শ্রীলঙ্কা জিতুক। তাদের শতভাগ সমর্থনও লঙ্কানদের প্রতি।

আজকের এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হেরে গেলে শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ইংল্যান্ডকেও। আর শ্রীলঙ্কা জিতলে অস্ট্রেলিয়ার সুবিধা হবে। অন্যদিকে শ্রীলঙ্কা হেরে গেলে ইংল্যান্ডের লাভ।

আরও পড়ুন : খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

শ্রীলঙ্কা একাদশে খেলবে
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কুরুরাত্মে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

ইংল্যান্ড একাদশে খেলবে
জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা