বিশ্বকাপ দলে শরিফুল-সৌম্য
খেলা
সাব্বির-সাইফউদ্দিন বাদ

বিশ্বকাপ দলে শরিফুল-সৌম্য

স্পোর্টস নিউজ ডেস্ক : আর মাত্র একদিন বাকি, শেষ মুহূর্তে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়লেন হার্ডহিটিং ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন : র‍্যাংকিংয়ে এগোল বাংলাদেশ

তাদের পরিবর্তে রিজার্ভ থেকে মূল দলে জায়গা করে নিলেন টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগেই ছড়িয়ে পড়েছিল এই জোড়া পরিবর্তনের গুঞ্জন। বিশেষ করে সাব্বিরের টানা ব্যর্থতা আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সাইফউদ্দিনের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ আর লাগামহীন বোলিংয়ের পর আন্দাজ করাই যাচ্ছিল বিশ্বকাপে থাকতে পারবেন না তারা।

আরও পড়ুন : নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ব্যাটার সৌম্য সরকার গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েছিলেন। দীর্ঘ প্রায় এক বছর পর তিনি দলে ফেরেন, নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ দিয়ে।

ব্যাট হাতে খুব ভালো করতে না পারলেও তার মধ্যে চেষ্টাটা দেখা গেছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট ঠিক রাখতে না পারার যে ব্যর্থতা, বেশিরভাগ বাংলাদেশি ব্যাটারদের, সৌম্য এই জায়গায় কিছুটা ইতিবাচক। দুই ম্যাচে সুযোগ পেয়ে ২১ বলে ২৭ রান করেছেন, বল হাতেও নিয়েছেন ১ উইকেট।

আরও পড়ুন : লিটনে পেরেশান বাবর আজম!

সাব্বির রহমান হার্ডহিটিং সামর্থ্যের জন্যই দলে এসেছিলেন। এশিয়া কাপ থেকে নতুন ভূমিকায় (মেকশিফট ওপেনার) তাকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু চার ম্যাচ খেলে মাত্র ৮৬.১১ স্ট্রাইকরেটে ৩১ রান করতে পেরেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

অন্যদিকে সাইফউদ্দিনও ফিরেছিলেন এশিয়া কাপ দিয়ে। কিন্তু এরপর পাঁচ ম্যাচ খেলে ওভারপ্রতি ১০.৮৭ রান খরচ করে মাত্র তিন উইকেট নিতে পেরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এই পাঁচ ম্যাচের তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ বল মোকাবিলায় করেছেন ৪ রান।

আরও পড়ুন : আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত

তাই টিম ম্যানেজমেন্ট সাইফউদ্দিনকে নিয়ে বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি। চোটের কারণে এশিয়া কাপ খেলা হয়নি শরিফুলের। তবে ফেরার পর খেলা চার টি-টোয়েন্টিতে ৮.৪৫ ইকোনমি ও ২৬.২০ গড়ে পাঁচ উইকেট শিকার করেছেন এ বাঁহাতি পেসার। রিজার্ভ থেকে তাই মূল দলে ফেরানো হয়েছে তাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা