র‍্যাংকিংয়ে এগোল বাংলাদেশ
খেলা

র‍্যাংকিংয়ে এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে। বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছে। এক লাফে ৭ ধাপ এগিয়ে ১৪০তম স্থানে এসেছে সাবিনা খাতুনের দল।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

এর আগে ৫ আগস্ট ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। এরপর এ বছরের প্রথম র‌্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে।

বাংলাদেশের এগোনোর দিনে পিছিয়েছে ভারত। বাংলাদেষ ও নেপালের বিপক্ষে হেরে তিন ধাপ পিছিয়েছে ভারত। ফিফার বর্তমান র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৬১ তম। বাংলাদেশের কাছে ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে।

আরও পড়ুন: বিএনপি’র কথায় সরকার পতন নয়

বাংলাদেশ নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ইতিহাসগড়া শিরোপা জয়ের পরই বাংলাদেশ এক লাফে ৭ ধাপ এগিয়ে গেলো ফিফা র‌্যাংকিংয়ে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা