বাংলাদেশের কষ্টার্জিত জয়
খেলা

বাংলাদেশের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক: আরব আমিরাতকে হারাতেও ঘাম ঝড়াতো হলো বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে কষ্টার্জিত জয় পেয়েছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের ৭ রানে হারাল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

আরও পড়ুন: যুদ্ধ-মহামারিতে কাবু রাশিয়া

এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

জয়ের জন্য শেষ ওভারে আরব আমিরাতের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। হাতে ছিল ২ উইকেট। শরিফুইল ইসলামের করা ওভারের প্রথম দুই বলে ৩ রান আদায় করে নেন আরব আমিরাতের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। পরের দুই বলে টপাটপ ২ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তরুণ পেসার শরিফুল।

আরও পড়ুন: কুরিয়ার অফিসে বিস্ফোরণে নিহত ১

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ৭.১ ওভারে ৪৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ দলীয় ৭৭ রানে হারায় পঞ্চম উইকেট।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে দায়িত্বশীল ইনিংস খেলেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কল্যাণে ৫ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে ৫৫ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৭ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। ২২ বলে দুই চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন সোহান।
শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল দলটির। প্রথম দুই বলে তিন রান তোলা আমিরাত রীতিমতো তীরের দেখাই পেয়ে গিয়েছিল, আরিয়ান যে টিকে ছিলেন তখনো! তবে স্বাগতিকদের তরীটা ডুবল এরপরই। শরিফুল ফেরালেন আরিয়ানকে, পরের বলে তুলে নিলেন জুনাইদকেও। তাতেই আমিরাতকে হতাশায় ডুবিয়ে ৭ রানের কষ্টার্জিত জয়টা তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে ১৫১ রানে অলআউট হয় আরব আমিরাত। বাংলাদেশের জয়ে ৩টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা