কৃষ্ণাদের ক্ষতিপূরণ দিল বাফুফে
খেলা

কৃষ্ণাদের ক্ষতিপূরণ দিল বাফুফে

স্পোর্টস ডেস্ক: ডলার চুরি যাওয়ার ঘটনায় সাফজয়ী মেয়েদের ক্ষতিপূরণ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার (২৪সেপ্টেম্বর) শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানি সরকার ও সানজিদা আক্তারের হাতে তা বুঝিয়ে দেওয়া হয়।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেয়েদের হাতে নগদ টাকা তুলে দেন বাফুফের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। চুরি যাওয়া অর্থের চেয়ে বেশি পরিমাণ বুঝিয়ে দেওয়া হয় তাদের। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে মেয়েদের ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ বুঝিয়ে দেন কিরণ।

আরও পড়ুন: অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

শামসুন্নাহার সিনিয়রের লাগেজে ৪০০ ডলার ছিল। তাকে দেওয়া হয়েছে এক লাখ টাকা। কৃষ্ণার ব্যাগে ছিল ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। এর মধ্যে ৫০০ ডলার ছিল কৃষ্ণার এবং ৪০০ ডলার ছিল সানজিদার। কৃষ্ণার খোয়া যাওয়া টাকার পরিমাণ এক লাখ টাকা হলেও তাকে দেওয়া হয়েছে দেড় লাখ টাকা। সানজিদা ৪০০ ডলার জমিয়েছিলেন আইফোন কেনার জন্য। তাই তাকে টাকা না দিয়ে আইফোন কিনে দেওয়া হয়েছে।

চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, আমি কাল সংবাদ সম্মেলনে আপনাদের বলেছিলাম, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে এমন কিছু ধরা পড়লে, মেয়েদের হারানো অর্থ বুঝিয়ে দেওয়া হবে। আমি বাফুফে সভাপতির পক্ষ থেকে আপনাদের বলছি, টাকার পরিমাণটা আমি আপনাদের ভালো করে ব্যাখ্যা করি।

আরও পড়ুন: জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

প্রসঙ্গত, নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। নেপাল থেকে ২১ সেপ্টেম্বর দেশে ফেরে সাবিনা খাতুনের দল। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর ছাদখোলা বাসে ট্রফি প্যারেড করে চ্যাম্পিয়ন দলকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। এর আগে বিমানবন্দরে কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগে চুরি হয়। সেই চুরি যাওয়া টাকাই দুদিন পর বুঝিয়ে দেওয়া হলো তাদের। যদিও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনার কিছু ধরা পড়েনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা