সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষকের উন্নয়ন হলে সমৃদ্ধ হবে দেশ

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি: পিছিয়ে পড়া কৃষকের উন্নয়ন হলে সমৃদ্ধ হবে দেশ। প্রান্তিক কৃষকদের বাঁচাতে না পারলে উন্নত দেশ কল্পনাও করা যাবে না। তাই এতোদিনের বঞ্চিত কৃষকই হবে আগামীর বাংলাদেশের রুপকার। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিশেষ বার্তা নিয়ে মাঠ পর্যায়ে এসেছি বলে মন্তব্য করেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গরুরহাট মাঠে বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫৩ জন

তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দিয়ে সব দুর্নীতির ফাইল পুড়িয়ে দিয়েছে ফ্যাসিবাদী আ.লীগের দোসররা। রাতের আঁধারে ভোট করে আ.লীগ, আবার রাতের আঁধারে সচিবালয়ে আগুন দেয় আ.লীগ। হাজার হাজার কোটি কোট টাকা আত্মসাত করে বিদেশে পাচার করা হয়েছে এসব দুর্নীতির ফাইল যাতে না পাওয়া যায় সেই ব্যবস্থা করে যাচ্ছে ভারত পলাতক হাসিনা। আগুন দেওয়ার অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কানাডার বড় বড় ব্যবসায়ীরাও অবাক হতো যে এরা কারা কোথা থেকে এলো। তারা এখন পালিয়ে গিয়ে বলে বেড়াচ্ছে আমরা লুটপাট করিনি। রাজনৈতিক দোষারোপ করা হচ্ছে।

কৃষি ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকের উন্নয়নের দীর্ঘস্থায়ী সমাধানের পরিকল্পনা হিসেবে তিনি অত্যাধুনিক কৃষি যন্ত্র আবিষ্কার করেন। আধুনিক টেকনোলজি ব্যবহার করে কৃষকের কাজকে সহজিকরণ করেন। কৃষককে রেহাই দিতে কৃষি হাজার হাজার কৃষকের লোন মওকুফ করে দেন। ২৫ বিঘা জমির মালিককে খাজনা দিতে হতো না। সব সময় কৃষক ও কৃষি উপকরণ নিয়ে জিয়াউর রহমান ভাবতেন। চরের উৎপাদিত ফসল যাতে সহজে শহরে পৌঁছানো যায় সেই ব্যবস্থাসহ যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করেছিলেন তিনি।

আরও পড়ুন: বন্দরে চলছে নৌ ধর্মঘট

আগামীতে দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসলে কৃষককের কর্মসংস্থান করা হবে। কৃষকদের সন্তানদের পড়াশোনা ও চাকরির ব্যবস্থা করা হবে বলেও তিনি বক্তব্যে যোগ করেন।

কৃষকদলের চরতারাপুর ইউনিয়নের সভাপতি ইয়ার আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সিনিয়র সহ- সভাপতি মো. হাবিবুর রহমান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না,সাংগাঠনিক সাম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, পাবনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: সাইদুল ইসলাম ছাপ্পান, সুজানগর পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন বিশ্বাস, পাবনা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এসএম পাপ্পু, ছাত্রদল নেতা সম্প্রাট বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা