মাহমুদউল্লাহ রিয়াদ
খেলা

বিশ্বকাপ দলে নেই রিয়াদ

সান নিউজ ডেস্ক: অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইসিসি ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দল।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা

শেষপর্যন্ত সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল। অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আসন্ন বিশ্বকাপের দল।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও একই দল থাকবে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার।

সবশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। অবসর নেওয়ায় দলে নেই মুশফিকুর রহিম। তাদের জায়গায় এসেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

মূল দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান। তিনি ছাড়াও রিজার্ভ হিসেবে নেওয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি ড্যাশিং ওপেনার সৌম্য সরকারকে। বিশ্বকাপে যে কারও ইনজুরিতে এ চারজনের মধ্য থেকে বদলি খেলোয়াড় নেওয়া যাবে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা