ছবি-সংগৃহীত
খেলা

ইয়ো ইয়ো টেস্ট দিলেন রিয়াদ

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপকে সামনে রেখে চলছে দল গোছানোর কাজ। আসন্ন এই মেগা আসরের দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পেয়েছেন ৩২ ক্রিকেটার। তাদের দিতে হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট। এই ফিটনেস পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে সবার আগে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত কয়েক দিন ধরেই নিয়মিত অনুশীলনে আসলেও আজ তিনি এসেছিলেন ফিটনেস পরীক্ষা দিতে। ইয়ো ইয়ো টেস্ট দেওয়ার পর বেশ হাসি-খুশিই দেখা গেছে দলের ফেরার লড়াইয়ে থাকা এই অভিজ্ঞ ব্যাটারকে।

অবশ্য শুধু রিয়াদ নন, ৩২জনের মধ্যে আরও অনেকেই আজ ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এই তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও এবাদত হোসেনের মতো ক্রিকেটাররা।

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে

এশিয়া কাপ নিয়ে সব দলেরই বাড়তি পরিকল্পনা থাকে। ব্যাতিক্রম কিছু নয় বাংলাদেশের ক্ষেত্রেও। ৩২ ক্রিকেটার নিয়ে বিশেষ এই ক্যাম্প আয়োজনও সেই পরিকল্পনারই অংশ। যেখানে সুযোগ পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি এইচপি, 'এ' দল আর বয়সভিত্তিক দলে পারফর্ম করা ক্রিকেটাররা।

এদিকে, এশিয়া কাপের দলে রিয়াদের জায়গা পাওয়া নিয়ে বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, মাহমুদউল্লাহর মতো একজন পরীক্ষিত ব্যাটারকে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের স্কোয়াডে রাখলে সেটা দলের জন্যই বাড়তি পাওয়া। কারণ বড় আসরগুলোতে চাপ সামলে নিজের সেরাটা দেওয়া বরাবরই কঠিন কাজ। ফলে এসব মেগা আসরে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকেন অভিজ্ঞ ক্রিকেটাররা।

আরও পড়ুন : হাথুরুর স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ

দেশের সাবেক এই ক্রিকেটার বলেন, বিশ্বকাপের দল নিয়ে কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়। কারা খেলবে, কারা খেলবে না। ভালো দলগুলো কিন্তু এগুলোই করে। অন্তত ৬-৮ মাস আগেই পরিকল্পনা করে থাকে। আরেকটা বিষয় তার জায়গায় কোনো জুনিয়র খেলোয়াড় যদি দুর্দান্ত পারফর্ম করে তাহলে (মাহমুদউল্লাহকে জায়গা হারাতে হতে পারে)...নির্বাচক আছে, টিম ম্যানেজেমেন্ট আছে তাদের ওপর নির্ভর করছে। কম্বিনেশন কি হবে তারাই ভালো বুঝবেন। তবে অভিজ্ঞ ক্রিকেটার যদি ফর্মে থাকে আর ফিট থাকে তাহলে কিন্তু দলের জন্যই ভালো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা