খেলা

যোগ্য লোকের মূল‍্যায়ন হয় না

স্পোর্টস ডেস্ক: তীব্র রাগ আর ক্ষোভ মেশানো কষ্ট নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। তিনি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল‍্যায়ন হয় না, হবেও না!’

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

বুধবার (১৪ সেপ্টেম্বর) মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার ঘোষণার পর ওই স্ট্যাটাস দেন ক্রিকেটে তারকার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এটাই এখন টক অব দ্য কান্ট্রি! মন্তব্যের ঘরে তার ছোটবোন; মুশফিকের স্ত্রী লিখেছেন, ‘আরে নাহ, they have A team of hard hitters, বলে বলে ছয় আর ছয়।’

এর আগে সংবাদ সম্মেলনে রিয়াদকে বিশ্বকাপ দলের বাইরে রাখা হয়েছে সবার সিদ্ধান্তে তেমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু তার সেই ব্যাখা নিয়েও চলছে তর্ক বিতর্ক।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

প্রসঙ্গত, আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ দলে নেই এই অলরাউন্ডার। তাকে বাদ দিয়েই বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। ঘোষিত এই দলে চমকের দেখা মিলেছে দুটি, তার মধ্যে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া এবং বিশ্বকাপ দলে যুক্ত হওয়া নাজমুল হোসেন শান্তর।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রিয়তমা জান্নাতুল কাওসার মিষ্টির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহমুদউল্লাহ রিয়াদ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা