খেলা

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: সাফের আসরে ভারতকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মহিলা ফুটবল দল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

এই জয়ে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ভূটানকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। আর স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত।

সাফের আসরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ নেপাল ও ভারত। বিশেষ করে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য ছিল খুব অরাধ্য। সেই অসাধ্য সাধন করেছেন আজ সাবিনারা। পুরো ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলেছে। ভারত সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি খেলায়।

ম্যাচের প্রথমার্ধে দুই গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে আরেক গোল করে বাংলাদেশ ম্যাচটা নিয়ে যায় ভারতের ধরাছোঁয়ার বাইরে। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ নারী ফুটবলে ভারতের বিপক্ষে এত স্বাচ্ছন্দ্যে খেলার ঘটনা ইতোপূর্বে নেই খুব একটা।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

সিনিয়র পর্যায়ে নারী ও পুরুষ মিলিয়ে ভারতকে ৩ গোলের ব্যবধানে হারানোর রেকর্ডও খুব একটা নেই। সেই হিসেবে সাবিনারা আজ নতুন মাইলফলকই স্থাপন করেছেন।

এর আগে ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নিয়ে। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুন থ্রু বাড়ান। এক পা ঘুরে স্বপ্না বল পান। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

দশ মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। থ্রো ইন থেকে বাংলাদেশ আক্রমণ রচনা করে। কৃষ্ণা বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ রাখেন। ডিফেন্ডার বাঁধা দেয়ার চেষ্টা করলেও কৃষ্ণা প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজানে নিহত ৪৯

দ্বিতীয়ার্ধে আবার সেই সাবিনা-স্বপ্নার কম্বিনেশনেই গোল পায়। এবার সাবিনার বাড়ানো বলে স্বপ্না বক্সের মধ্যে কোনাকুনি শটে নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। এই গোলই বাংলাদেশকে এনে দেয় গ্রুপ শ্রেষ্ঠত্ব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা