ছবি-সংগৃহীত
খেলা

ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক : সারাদেশেই পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। এবার জানা গেল, ডেঙ্গু পজিটিভ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদ।

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে

মঙ্গলবার (১ আগস্ট) বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়া কাপের আগ মুহূর্তে বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে বড় দুঃসংবাদ!

গত পাঁচ-ছয়দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পড়শু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। গতকাল রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে এই পেসারের।

স্বস্তির খবর, এখন জ্বরের মাত্রা কিছুটা কম হাসানের। তবে শারীরিক দুর্বলতা আছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন এই পেসার। আপাতত তাই বাড়াতেই চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন : হাথুরুর স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। অসুস্থতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান মাহমুদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা