ছবি-সংগৃহীত
খেলা

সাকিবও যোগ দিলেন এলপিএলে

স্পোর্টস ডেস্ক : চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে কানাডার গ্লোবাল টি-২০ টুর্নামেন্টকে বিদায় বললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরইমধ্যে শ্রীলঙ্কায় এসে পৌঁছেও গেছেন টাইগার অধিনায়ক। যোগ দিয়েছেন গল টাইটান্সের সাথে। আজ দুপুরে ডাম্বুলা অরার বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে।

আরও পড়ুন : হাথুরুর স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ

সোমবার (৩১ জুলাই) শ্রীলঙ্কান ক্রীড়া সাংবাদিক দানুস্কা অরবিন্দ তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলপিএলে আসার আগে কানাডায় দারুণ সময় পার করেছেন সাকিব। সেখানে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে চার ম্যাচ মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই পেয়েছেন জয়ের দেখা।

চার ম্যাচে ব্যাট হাতে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। একটা ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই ছিলেন স্বরূপে। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

আরও পড়ুন : কানাডার লিগে আফিফও খেলবেন

এলপিএলে গল টাইটান্সে সাকিব সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশী ব্যাটার মোহাম্মদ মিঠুনকে। এছাড়াও এই দলে থাকছেন ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, তাবরিজ শামসি, লাহিরু কুমারাদের মত তারকারা।

সূচি অনুযায়ী, গতকাল ৩০ জুলাই শুরু হয়েছে এলপিএলের এবারের আসর। টুর্নামেন্টটি চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা