সেরেনা উইলিয়ামস
খেলা

অবসরের ঘোষণা দিলেন সেরেনা

সান নিউজ ডেস্ক: কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এবার অবসরের ঘোষণা দিলেন তিনি। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের নতুন সংখ্যায় টেনিস কোর্ট থেকে বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই মার্কিন টেনিস তারকা।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় গণপরিবহন ভাড়া কমেছে

অবশ্য এখনো চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় ইউএস ওপেনে খেলার ইচ্ছা পোষণ করছেন তিনি। ফিট থাকলে এই আসরে অংশ নিয়েই টেনিস থেকে বিদায় নিতে চান তিনি।

ভোগের নতুন সংখ্যায় অবসরের ঘোষণা দিয়ে ২৩ বারের গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা লিখেছেন, আমার জন্য এটা (টেনিস থেকে অবসর নেওয়া) সবচেয়ে কঠিন বিষয়। আমি চাই না এটা (টেনিস ক্যারিয়ার) শেষ হোক, তবে একইসঙ্গে আমি সামনে (আমার জন্য) যা অপেক্ষা করছে তার জন্যও তৈরি।

অবসরের ইঙ্গিতের পরই সেরেনা জানিয়েছেন, চলতি মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় ইউএস ওপেনে খেলতে চান তিনি। সেই আসরের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে পারেন।

আরও পড়ুন: হাসপাতালে শোয়েব আখতার

পাঁচ বছরের কন্যা অলিম্পিয়া এবং পরিবারকে সময় দিতেই টেনিস বিদায় বলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ৪০ বছর বয়সী সেরেনা। এছাড়া অদূর ভবিষ্যতে আরেকটি সন্তান গ্রহণের ইচ্ছার কথাও ভোগের লেখায় জানিয়েছেন তিনি, গত বছর থেকে আমি এবং অ্যালেক্সিস আরেকটি সন্তান নেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাথলেট থাকা অবস্থায় ফের গর্ভধারণ করতে পারব না।

সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা ১৯৯৫ সালে পেশাদার টেনিস দুনিয়ায় পা রাখেন। এরপরের গল্পটা যেন রুপকথার চেয়েও বেশি কিছু। টেনিস কোর্টে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন ৭৩টি শিরোপা। বর্ণাঢ্য ক্যারিয়ারে সেরেনা ৭টি অস্ট্রেলিয়ান ওপেন, ৩টি ফ্রেঞ্চ ওপেন, ৭টি উইম্বলডন এবং ৬টি ইউএস ওপেন জয় করেছেন।

আরও পড়ুন: জার্সি উন্মোচন করলো ব্রাজিল

প্রসঙ্গত, সেরেনা জামেকা উইলিয়ামস একজন আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড় এবং মহিলাদের একক টেনিসে সাবেক বিশ্বের প্রথম স্থান অধিকারী। তিনি ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন, ওপেন টেনিসে যে কোনও খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক এবং মার্গারেট কোর্টের (২৪) পরে সর্বকালের দ্বিতীয়তম। উইমেন টেনিস অ্যাসোসিয়েশন (ডাব্লুটিএ) ২০০২ থেকে ২০১৭ সালের মধ্যে আটটি পৃথক অনুষ্ঠানে এককভাবে তাকে বিশ্বের নাম্বার ১ খেতাব দিয়েছে।

তিনি জুলাই ৮, ২০০২ এ প্রথমবারের জন্য প্রথম র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন। তার ষষ্ঠ মৌসুমে, তিনি স্টেফি গ্রাফের রেকর্ডটি একটানা ১৮৬ সপ্তাহ পর্যন্ত ধরে রেখেছিলেন। সব মিলিয়ে তিনি ৩১৩ সপ্তাহ ধরে এক নম্বরে রয়েছেন, যা গ্রাফ এবং মার্টিনা নবরটিলোভার পরে মহিলা খেলোয়াড়দের মধ্যে ওপেন টেনিসে তৃতীয়। উইলিয়ামস সর্বকালের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে বিবেচিত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা