ধীরগতির টাইগারদের জুটেছে জরিমানা
খেলা

ধীরগতির টাইগারদের জুটেছে জরিমানা

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও সফরকারী বাংলাদেশের পরাজয়। তামিম ইকবালদের সিরিজ হারের হতাশার সঙ্গে যুক্ত হয়েছে আইসিসির দেওয়া শাস্তি।

আরও পড়ুন : মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে

রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

মঙ্গলবার (৯ আগস্ট) বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে সফরকারী বাংলাদেশ দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন : আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

প্রসঙ্গত, টাইগার দলপতি তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা