শ্রীলঙ্কা সিরিজে নেই তাসকিন
খেলা

শ্রীলঙ্কা সিরিজে নেই তাসকিন

স্পোর্টস ডেস্ক : আসছে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল সবুজের বাংলাদেশ।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

রবিবার (২৪ এপ্রিল) সিরিজের আগে শুধুমাত্র প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)।

গতি তারকা তাসকিন আহমেদ ইনজুরির কারণে সিরিজে নেই । অন্য দিকে শরিফুল ইসলামকে রাখা হয়েছে ফিটনেস উন্নতি সাপেক্ষে। এক সিরিজ শেষে দলে ফিরেছেন পেসার রেজাউর রহমান রাজা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধের ইনজুরির কারণে তাসকিন প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসেন। এরপর থেকে মাঠের বাইরেই রয়েছেন। পুরোপুরি উন্নতি না হওয়াতে তাকে দলে রাখা হয়নি।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

এদিকে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফেরা সাকিব আল হাসানও ফিরেছেন ওই টেস্ট সিরিজে। যিনি সর্বশেষ খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। এরপর ইনজুরিতে দ্বিতীয় টেস্ট মিস করেছেন।

নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে যাননি তিনি। দক্ষিণ আফ্রিকায় গেলেও পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ খেলেই তাকে দেশে ফিরতে হয়েছিল। ফলে ৫ টেস্ট পর সাকিব আবার টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন।

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা।

প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

বাংলাদেশ টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা