ওয়াসিম খান আইসিসির মহাব্যবস্থাপক
খেলা

ওয়াসিম খান আইসিসির মহাব্যবস্থাপক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

শুক্রবার (২২ এপ্রিল) তার দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

জিওফ অ্যালারডাইস ছিলেন এর আগে আইসিসির মহাব্যবস্থাপক। ওয়াসিম খান আগামী মাসে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেবেন।

নতুন দায়িত্ব সম্পর্কে ওয়াসিম খান বলেন, আইসিসির দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত। ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এবং এগিয়ে নিতে কাজে যোগ দিতে মুখিয়ে আছি। বিশেষ করে নারীদের ক্রিকেট এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন : আড়াই বিলিয়ন ডলার দিতে প্রস্তুত চীন

বিদায়ী মহাব্যবস্থাপক অ্যালারডাইস বলেছেন, ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত। ক্রিকেট সম্পর্কে তার গভীর জানা-বোঝা রয়েছে।

তিনি আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারবেন এবং ক্রিকেটকে উপকৃত করতে পারবেন বলে মনে করছি।

আরও পড়ুন : আরেকটি ফেরিঘাটের নির্মাণ কাজ শুরু

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াসিম খান। পিসিবির সঙ্গে তার ৩ বছরের চুক্তি থাকলেও রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হওয়ায় মেয়াদের ৪ মাস থাকতেই পদত্যাগ করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা