অবশেষে শ্রীলঙ্কায় হচ্ছে এশিয়া কাপ
খেলা

শ্রীলঙ্কায় হচ্ছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। এশিয়া কাপের ১৫তম আসরের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল গ্রেফতার

এদিকে ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে দেশটি। অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্রটি।

দেশে চলমান সমস্যার কারণে এ বছরের এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাতে পারে এসএলসি। কারণ, ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লঙ্কানরা।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সূত্র বলছে, দেশের খারাপ পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজনে সুযোগ হাতছাড়া হবে এসএলসির। এজন্য এসিসি থেকে একটি আল্টিমেটামও পেয়েছে এসএলসি। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে আদৌ এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না এসএলসি।

আরও পড়ুন : দেশে শিক্ষার মান ভালো

তবে যত সমস্যাই থাকুক না কেন, আগামী এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতেই হবে বলে নিশ্চিত করেছেন এসএলসির সচিব মোহন। এ সংবাদ জানিয়েছে বাসস।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে মোহন বলেন, আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং এটিই চূড়ান্ত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন : আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়াতে ২০২১ সালে আবারো এক বছর পিছিয়ে যায় এশিয়া কাপ।

তবে ২০২২ সালে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদী এসিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা