মা হচ্ছেন মারিয়া শারাপোভা
খেলা

মা হচ্ছেন মারিয়া শারাপোভা

স্পোর্টস ডেস্ক : পৃথিবীর সবাই জন্মদিনের মতো বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চায়। তবে রাশিয়ান টেনিসকন্যা মারিয়া শারাপোভার ৩৫তম জন্মদিনটি মনে রাখবেন আরও একটি অন্যতম বিশেষ কারণে। তিনি এদিনই সবাইকে জানিয়ে দিলেন প্রথম বারের মতো মা হতে চলেছেন।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বুধবার (২০ এপ্রিল) ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেন শারাপোভা। সেই ছবি আর ক্যাপশনের মাধ্যমে তিনি যা বোঝাতে চেয়েছেন, তা আর কারো বুঝতে বাকি নেই।

ক্যাপশনে সাবেক এই টেনিসকন্যা লেখেন, মূল্যবান শুরু! দুজনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা বরাবরই আমার বিশেষত্ব।

প্রসঙ্গত. ২০১৮ সাল থেকে ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গিলকসের সঙ্গে সম্পর্কে আছেন শারাপোভা। দুই বছরের মধ্যেই বাগ্দান সেরে নেন তারা। এবার প্রস্তুত হচ্ছেন নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

গিলকসের আগে বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ (২০১২-২০১৫) ও সাশা ভুজাচিচের (২০০৯-১২) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শারাপোভা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা